অক্সিজেন পার্ক পরিদর্শনে জি-২০ ভুক্ত দেশের প্রতিনিধিগণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিজ্ঞান-২০ সম্মেলনে যোগ দিতে আগরতলায় আসা জি-২০ ভুক্ত দেশের প্রতিনিধিগণ আজ সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধীগ্রামের অক্সিজেন পার্ক পরিদর্শন করেন। সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পিসিসিএফ কে এস শেঠি, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং বন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। অতিধিগণ প্রথমেই শহীদ দেবীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তারপর তাদের পার্কের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। বন দপ্তরের আধিকারিকরা অক্সিজেন পার্কের প্রেক্ষাপট ও বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। তাদের ত্রিপুরায় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের পারস্পরিক রূপ দেখানো হয় তারা অর্কিডরিয়াম ঘুরে দেখেন। পরিশেষে এক যোগা সেশনে অংশগ্রহণ করেন এবং এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে আগর গাছের চারা লাগান। তারপর ১০:৩০ টা নাগাদ জি-২০-এর প্রতিনিধিগণ পূর্বাশা পরিদর্শনে যান। সেখানে ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী তাদের স্বাগত জানান। পূর্বাশা কমপ্লেক্সে তাঁদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিগণ পরে সেখানকার স্টলগুলি ঘুরে দেখেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইরান সংঘাত নিরসনে মার্কিন দলে নতুন উপদেষ্টা নিক স্টুয়ার্ট নিয়োগ

জনতার কলম ওয়েবডেস্ক :- হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে,...

পাঁচ রাজ্য ও পুদুচেরিতে কাল ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং...

ইরানি জাহাজ জব্দ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে তেহরানের তীব্র প্রতিক্রিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের জাহাজ জব্দের ঘটনায় মার্কিন...