নিয়মিতকরনের দাবিতে বাগিচা শ্রমিকরা দারস্ত হলেন দপ্তরের মন্ত্রীর নিকট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের কৃষি ও উদ্যান দপ্তরের আওতাধীন রয়েছেন প্রচুর সংখ্যক বাগিচা শ্রমিক। যারা ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরেই এই শ্রমিকদের দাবি নিয়মিত করনের। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বার বার তাদের দাবি উপেক্ষিত। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা শ্রমিক কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষনার সময়, বাগিচা শ্রমিকদেরও পারিশ্রমিক অনেকটা বৃদ্ধি করেছে। কিন্তু এই বাগিচা শ্রমিকদের একটাই দাবি নিয়মিতকরণ। দীর্ঘদিনের সেই দাবি পূরণ না হওয়ায়, নির্বাচনের প্রাক মুহূর্তে ফের আরো একবার এই শ্রমিকরা দারস্ত হলেন দপ্তরের মন্ত্রীর। শনিবার সকালে দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনে সামনে বাগিচা শ্রমিকরা মিলিত হন। পরে শ্রমিকদের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন এবং দাবি জানান নির্বাচনের আগে সম্ভাব্য শেষ মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবিকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার। মন্ত্রী প্রতিনিধিদের ফের আরো একবার আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রীর এই আশ্বাস পেয়ে বাগিচা শ্রমিকরা এদিন ঘরমুখী হলেও, আদৌ কি মন্ত্রিসভায় বাগিচা শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হবে ? সেটাই এখন রাজ্যের বিভিন্ন সরকারি পার্ক ও বাগানগুলিতে কর্মরত বাগিচা শ্রমিকদের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে তারা এদিন ইঙ্গিত দিলেন নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্ভাব্য বৈঠকে তাদের দাবি নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা না হলে, প্রয়োজনে নির্বাচনের আগেই বৃহতর আন্দোলন গড়ে তোলার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...