রাজ্য কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব অব্যাহত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কংগ্রেস আছে সেই কংগ্রেসেই, কংগ্রেসের কাঁকড়া সংস্কৃতি আবারো বেড়িয়ে এল প্রকাশ্যে। এবার বাধারঘাট এলাকার ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ কুমার দেব তোপ দাগলেন দলেরই কিছু কুচক্রী নেতাদের বিরুদ্ধে। এদিন তাদের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে এদিন ব্লক সভাপতি সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আবেদন রাখলেন। তার অভিযোগ,অন্য দল বদল করে কংগ্রেসে ফিরে আসা কিছু কূচক্রী নেতা দলের সংশ্লিষ্ট ব্লক সভাপতিকে ঘুমে রেখে বিভিন্ন স্তরের কমিটি তৈরী করার প্রকৃয়া চালাচ্ছেন। তার বক্তব্য ঐ তৎপরতায় অফিসিয়ালি দলের কোনও অনুমোদন নেই। তাই এদিন সংবাদ মাধ্যমের সামনে দলীয় কর্মীদের উদ্দেশ্য বিভ্রান্ত না হওয়ার আবেদন জানান দিলীপ কুমার দেব। তার দাবী, বর্তমান ব্লক সভাপতির কার্যক্রমে দলের সাংগঠনিক শক্তি উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অমরপুরে সাংগঠনিক বৈঠকে প্রাণজিৎ সিংহ রায়, লক্ষ্য ট্রিপল ইঞ্জিন সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন TTAADC নির্বাচনকে সামনে...

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...