এবিভিপির প্রতিষ্ঠা দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি। ৯ জুলাই এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস। গোটা দেশেই সংগঠনের কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে দিনটি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বিগত দিনের মতো আবারও এদিন গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো কর্মীরা। রাজ্যে কেন্দ্রীয়ভাবে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা খয়েরপুর স্থিত রেশমবাগান স্কুল মাঠে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রীতম পাল। এবিভিপির পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, স্বেচ্ছা রক্তদানের মতো কর্মসূচিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...