পাকিস্তানের সঙ্কটের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে- ইমরান খান

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রীর পদে থাকা না থাকা নিয়ে চরম রাজনৈতিক সঙ্কটে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি এড়াতে ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনও। এই আবহেই নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান বলেন, অতীতে আমাদের কিছু ভুল ছিল। সেসবের জন্য এখন চড়া মূল্য দিতে হচ্ছে। হয়তো আগামি দিনেও হবে। তবে এবার আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। আগাম নির্বাচনের আগে প্রথম পদক্ষেপ হবে, যোগ্য ও দলের প্রতি অনুগত নেতাদের মনোনয়ন দেওয়া। পাকিস্তানের এখনকার সঙ্কটের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, তাঁকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী রাজনৈতিক পক্ষ ও বিদেশিরা এক হয়ে ষড়যন্ত্র করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...