হয়রানির শিকার খেঁটে খাওয়া মানুষ – শঙ্কর প্রসাদ দত্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা শহরে সি আই টি ইউ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজ্যের বিজেপি পরিচালিত সরকার শ্রমিকদের উপর হয়রানি করছে পাশাপাশি পৌরনিগম নির্বাচনকে প্রহসনে পরিণত করে পৌরনিগম দখল করেছে। এই পৌর নিগম গঠিত হবার পর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তথাকথিত আগরতলা সৌন্দর্যায়নের নামে তারা হকার উচ্ছেদের কাজ শুরু করেছে। আগরতলা শহরের সমস্ত মানুষ আগরতলা শহর সুন্দর হোক কিন্তু সুন্দর করার অর্থ এই নয় যে যারা রাস্তার পাশে সামান্য কিছু বিক্রি করে খাওয়ার ব্যবস্থা করে তাদেরকে ক্ষতি করা। বামফ্রন্ট সরকারের আমলে এরকম হয়নি বলে জানান সিআইডির রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। হ্যাকারদের উচ্ছেদ, বটতলা বাশবাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ নিয়ে বিক্ষোভ মিছিল করে সি আই টি ইউ এক প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমের অতিরিক্ত কমিশনারের নিকট তাদের দাবিগুলো তুলে দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...