প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত বিজয় মিছিল করলো মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজ মেয়রের মতো একটি পবিত্র আসনে বসেছেন, সেই ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে কর্মী-সমর্থকদের নিয়ে এবার বিজয় মিছিল করলেন দীপক মজুমদার। রবিবার দলের প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মেয়র দীপক মজুমদার নিজ ওয়ার্ডের প্রতিটি অলি গলি পথ সুসজ্জিত মিছিল নিয়ে পরিক্রমা করেন। মিছিল থেকেই এলাকার নাগরিকদের আশ্বস্ত করলেন, সকল প্রকার সমস্যার সমাধান এবং উন্নত নাগরিক পরিষেবা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন। ইতিমধ্যেই সংস্থাগুলির পদাধিকারীরা মনোনীত হয়ে যার যার কাজে নেমে পড়েছেন। এর মধ্যেই চলছে এখন নবনির্বাচিত পুর ও নগর প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়ার কর্মসূচি। একই সাথে চলছে নানা কৌশলে বিজয় মিছিলও। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা পৌর নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকায়।যাদের ভোটে নির্বাচিত হয়ে আগরতলা পৌরনিগম এলাকার নাগরিকদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার রাস্তায় নামলেন মেয়র দীপক মজুমদার। মেয়রের নেতৃত্বে এদিন ১৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক সুসজ্জিত বিজয় মিছিল। মূলত এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই মেয়র সাহেবের এই বিজয় মিছিলের আয়োজন। পুর নির্বাচনে মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। দলের স্থানীয় নেতা-কর্মীসহ অগণিত সমর্থকদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে সরকারি ছুটির দিন নিজের ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করলেন মেয়র সাহেব। মিছিল থেকেই মেয়র শ্রী মজুমদার নিজের ওয়ার্ড এলাকার নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান এবং উন্নত নাগরিক পরিষেবা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...