৬ শতাংশ ভোট পূরণের লক্ষে রাজ্যে এসেছিলেন তৃণমূল সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং বিধায়ক সুশান্ত চৌধুরী। এদিন বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল থেকে নিজেদের সর্বভারতীয় স্তরে উন্নীত করতে যে ৬ শতাংশ ভোটের দরকার তা পূরণ করার লক্ষে রাজ্যে এসেছিলেন এবং রাজ্যের মানুষকে আবেগপ্রবণ করেছেন। তাছাড়া তিনি আরো বলেন এটা কিভাবে সম্ভব রাজ্যে যে জায়গায় তৃণমূল কংগ্রেস সংগঠনের কোন অস্তিত্ব নেই সেখানে ২০২৩ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার কথা বলেছে , দিবাস্বপ্ন দেখার মত প্রলাপ করছেন তৃণমূল বলে মন্তব্য করেন। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন তিনি এখন দিল্লিতে সরকার গঠন করার পরিকল্পনা করছেন , কেননা কংগ্রেস , সিপিএম তো রয়েছেই সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন তেজস্বী যাদব ও অখিলেষদের সঙ্গে বলে। এককথায় ত্রিপুরায় তৃণমূলকে এক ইঞ্চি জমিও দেওয়া হবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...