2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে জোর দিয়েছে কংগ্রেস, রাজ্যে আসলেন দুই বর্ষীয়ান কংগ্রেস নেতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- 2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে জোর দিয়েছে কংগ্রেস। সোমবার সকালে রাজ্যে আসলেন দুই বর্ষীয়ান কংগ্রেস নেতা। সাংগঠনিক সফরে রাজ্যে এলেন ছত্রিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী ত্রিভুবনের সারনসিং দেও, এবং প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অভিনাশ পান্ডে। আগরতলার কংগ্রেস ভবনে রাজ্য কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে বরণ করে নেন। দুপুরে কংগ্রেস ভবনে পিসিসির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এই বর্ষীয়ান 2 কংগ্রেস নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ আইসিসি ত্রিপুরাকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই দুই নেতার রাজ্য সফর তারই প্রমাণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে আগরতলা পুরো নিগমে সহ ২০টি পুর সংস্থা নির্বাচন করার ব্যাপারেও কংগ্রেস ময়দানমুখি। যদিও মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পুরো নিগাম সহ পুরো সংস্থাগুলোতে প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রতিনিধি বিহীন এসব সংস্থার জনতার কথা বলতে অনতিবিলম্বে নির্বাচনের দাবি করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে পাখির চোখ করে রাজ্যে ঘাঁটি গাড়ছে তৃণমূলের তাবড় তাবড় নেতারা। একই সাথে কংগ্রেস ও যে ত্রিপুরাকে গুরুত্ব দিয়েছে তা বলাই বাহুল্য। পিসিসির বৈঠক শেষে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে 2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...