গায়ে আগুন দিয়ে আত্মহত্যা এক গৃহবধূর, ঘটনা তদন্তে পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ, ঘটনা রাজধানীর কল্যাণী এলাকায়। মৃতা গৃহবধূর নাম সুনিতা দেবনাথ বয়স 35। জানা যায় নিত্য দিনের মতোই স্বামী শ্যামল দত্ত সকালে কর্মস্থলে চলে যান এবং তারপর গৃহবধূ সুনিতা দেবনাথ উনার পুত্রসন্তানকে ভাগিনির বাড়িতে দিয়ে আসেন ব্যাংকে যাওয়ার নাম করে। তারপর বাড়িতে ফিরে আসার পর কি কারনে এই ঘটনা ঘটলো গৃহবধূ সুনিতা দেবনাথ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে স্বামী শ্যামল দত্তের বক্তব্য তাদের মধ্যে নেই কোন পারিবারিক ঝামেলা নেই কোন বাকবিতন্ডার ঘটনা। তারপর খবর দেওয়া হয় পূর্ব থানার পুলিশে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং ঘটনার তদন্ত শুরু করেন। পারিবারিক ঝামেলার কারণে এ ধরনের ঘটনা খবরের কাগজে প্রায়শই দেখা যায় কিন্তু গৃহবধূ সুনিতা দেবনাথের ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য সেটা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...