৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের মানুষদের মধ্যে দেশাত্মবোধের চিন্তা-ভাবনাকে জাগ্রত করার জন্যই হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। হর ঘর তিরঙ্গা স্লোগানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদেরকে সম্মান প্রদর্শন করা। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা।

সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে এক কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২০২২ সালে স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিন দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের পরে এবছরও এ ধরণের কর্মসূচী গ্রহণ করেছে কেন্দ্র। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হবে এবারো।

এরই অঙ্গ হিসেবে ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে হয় স্বচ্ছ ভারত অভিযান। রাজধানীর বটতলা এলাকায় হয় সাফাই কর্মসূচী। এদিন সকালে এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শিব মন্দিরে পূজা দিয়ে কর্মসূচীতে অংশ নেন।

এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন এলাকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও রাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা। ১৫ আগস্ট পর্যন্ত সরকারি ভাবে শুধ্য নয়, প্রদেশ বিজেপির তরফেও রয়েছে বিভিন্ন কর্মসূচী।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...