৩৫ কেজি গাঁজাসহ পুলিশের জালে আটক দুই নেশা কারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের গাঁজা সহ আটক দুই। নেশাকারবারিরা বিভিন্নভাবে ট্রেনের মাধ্যমে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হচ্ছে গাঁজা। ফের পাচারের আগেই আটক গাঁজা। গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ অভিযান চালায় যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

তখনই দুই নেশা কারবারিকে আটক করে। উদ্ধার করা হয় ৩৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান পূর্ব আগরতলা থানার পুলিশ। গাঁজা পাচারকারীরা হল রাসেল মিয়া ,বাড়ি সোনামুড়া। অপরজন কমল কৃষ্ণ দে ,বাড়ি মলয়নগর এলাকায়। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তাদের সোপর্দ করা হয়। ওসি রানা চ্যাটার্জী জানান তাদের অন্য সঙ্গীদের জালে তোলার চেষ্টা চলছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...