২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুর্দ্ধ ১৭ বছর বয়সী বালক বালিকাদের যোগাসন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৭ তম জাতীয় স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনুর্দ্ধ ১৭ বছর বয়সী বালক বালিকাদের যোগাসন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আগরতলায় অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আগরতলা এন এস আর সি সি-তে এই আসর বসবে। বুধবার মহাকরনে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরো বলেন, দেশের প্রায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে প্রতিযোগিরা প্রায় ৫শ জনপ্রতিনিধি এতে অংশ নেবেন। ভিন রাজ্যে থেকে ইতিমধ্যে ২০০ জনের বেশী চলে এসেছেন। বাকিরা ট্রেনে করে আসছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিদের জাতে কোন অসুবিধা না হয় তার জন্য সব ধরণের আয়োজন করা হয়েছে বলেও জানান। এই আসরকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সঙ্গে দপ্তরের সচিব ও অধিকর্তাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...