২০৪৭সালের মধ্যে বিকশিত ভারত অর্জনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ২০৪৭সালের মধ্যে বিকশিত ভারত অর্জনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার বলেছেন, ভারতের মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী শক্তিশালী হয়ে ওঠা। তিনি বলেন, ভারত পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরও অনেক ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে।

১৩-তম রাষ্ট্রপতি বলেন, ২০৪৭সালের মধ্যে বিকশিত ভারত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ গঠন এবং ভারতের ভবিষ্যত গঠনে শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মঙ্গলবার ওড়িশার কটকে র্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে বক্তৃতা দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু শিক্ষার্থীদের সততা এবং দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোর্স শেষ করার পর শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়া উচিত নয় বরং তাদের চাকরিদাতা হওয়া উচিত এবং উদ্ভাবনী উদ্যোগ শুরু করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...