১০ দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে ১০ দফা দাবিতে বুধবার ডেপুটেশন দেওয়া হয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে। একইসঙ্গে তারা রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে স্কুলগুলিতে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে পরিকাঠামো বৃদ্ধি করা, শিক্ষাকে অবৈতনিক করা, জোর করে হিন্দি চাপিয়ে না দেওয়া সহ আরো কিছু দাবি উথ্যাপন করেন তারা।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাঙালী ছাত্র-যুব সমাজ এর সাংগঠনিক সচিব কল্যাণ পাল। উল্লেখ্য বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন, স্কুলে উপযুক্ত সংখ্যাক শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি। কিন্তু সরকার এদিকে কোনো নজর দিচ্ছে না বলে অভিযোগ।

বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে প্রতিবছর ছাত্রদের ন্যূনতম ১ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। রয়েছে স্কুলের আরো অন্যান্ন চার্জ। অথচ এই স্কুলগুলিতে নেই ইংলিশ ব্যাকগ্রউন্ডের শিক্ষক, রয়েছে পরিকাঠামোগত বিভিন্ন ত্রুটি। তাই শিক্ষা দপ্তর যেন এই বিষয়টিতে নজর দেয় সেই দাবি দীর্ঘদিনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...