১০বছর পর ত্রিপুরায় রাহুল, ইস্যু মিজোরাম ভোট প্রচার, বিমনবন্দরে দৌড়ঝাপ কার আগে কে মেলাবে হাত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা কংগ্রেস ভবন পেল না রাহুলের পদধূলি । পদধূলি পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ নেতৃত্বরা ছুটে গেল এমবিবি বিমানবন্দরে । যেন কার আগে কে বলি দেবে প্রাণ । রাহুলকে সংবর্ধনা জানাতে রীতিমতো হুলস্থুল । কথা বলতে পিছু পিছু ছুটছে একদিকে গোপাল অন্যদিকে সুদীপ । আসিস রয়েছে বহু যোজন দুরে । পাশেই ছুটছে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস ও বাপ্টু চক্রবর্তীরা ।কার সাথে কথা বলবে রাহুল আর কি বা কথা বলবে ।যখনই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার কথা ছিল তখনই কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়ে ত্রিপুরার জনসভায় রাহুল সোনিয়াও মনমোহন সিং আসার কথা দিয়েও সভায় আসেনি প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী । সারাদেশের মিডিয়া খয়েরপুরের মাঠে এসে তৃষ্ণার্ত পাখির মত ঠাই দাঁড়িয়েছিল ।বিকেলের দিকে শুধু রাহুল গান্ধী এসে হাত নাড়িয়ে গেল ত্রিপুরা কংগ্রেসকে ।সে বছর কংগ্রেস কর্মী সমর্থকরা আশায় বুক বেঁধেছিল ক্ষমতায় ফিরছে কংগ্রেস । নির্বাচন অনুষ্ঠিত হলো ফলাফল ঘোষণার দিন সে আসার ঘুরেও বালি । সেটা ছিল ২০১৩ সাল , এরপর এক ঝাঁক নেতৃত্ব বিজেপিতে শামিল । ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি । আঠারো সালের নির্বাচনে ক্ষমতাসীন সিপিআইএমকে আল বিদা জানালো বিজেপি আইপিএফটি ।বিজেপি যখন এই রাজ্যে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত তখন রাজ্যের কংগ্রেস সিপিএম হয়ে গেল ভাই ভাই ।কংগ্রেস হয়ে গেল বিধায়ক শূন্য ।২০২৩ এর বিধানসভা নির্বাচন ভাই ভাই মিলি জুলি আবার কংগ্রেসের হল তিনজন বিধায়ক ।এরই মধ্যে বছর বছর সভাপতি পরিবর্তন । গত ১০ বছরে রাহুল কিংবা সোনিয়া কেউ আর ত্রিপুরার মাটিতে পা রাখেনি ।সোমবার ত্রিপুরা হয়ে রাহুল গান্ধী মিজোরামে গেলেও , কংগ্রেস ভবন পায়নি তার পদধূলি ।রাজ্যের জাতী উপজাতি মানুষের সুখ-দুখের কথা শোনার সময় নেই রাহুল গান্ধীর কাছে ।এদিন বিমানবন্দরে দেখা করেছে শুধুমাত্র গুটিকয়েক কংগ্রেস নেতৃত্বের সাথে । বিমানবন্দরে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পাঁচ রাজ্যের নির্বাচনের পরেই রাহুল গান্ধী ত্রিপুরায় আসবে দুদিনের সফরে । তখন শুনবে রাজ্য বাসির সুখ দুখের কথা ।প্রসঙ্গত ইতিমধ্যেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বিজেপি দলে সামিল হবে বলে জোর গুঞ্জন চলছে গোটা রাজ্যে । বিজেপি দাবি করছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সহ অন্যান্য দলের বেশ কয়েকজন বিধায়ক ও নেতৃত্ব বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে । এই যদি হয় বাস্তব রাজনীতি তাহলে হয়তো অস্তিত্ববিহীন হয়ে পড়বে রাজ্যের কংগ্রেস আর সিপিএম ।

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...