হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শোক! আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। উনার অনাকাঙ্খিত প্রয়াণে শোক সর্বত্র। সাধারণ শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে বহিঃ রাজ্যের চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। রাত আনুমানিক ২ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। 

উল্লেখ্য , ১৯৮৮ সাল থেকে ত্রিপুরা রাজনীতির সাথে জড়িত ছিলেন বলাই গোস্বামী। ছাত্র রাজনীতি দিয়ে শুরু হলেও কংগ্রেসের হাত ধরেই রাজনীতির দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন তিনি। যদিও শেষের কয়েক বছর বিজেপির সাথে যুক্ত ছিলেন তিনি । সম্প্রতি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসকদের দীর্ঘচেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হওয়ার পর গোটা জেলা জুড়ে শুরু করেছেন উন্নয়নমূলক কাজ। পাশাপাশি বিজেপির নির্বাচন কমিটির সভাপতি, পূর্বাশার চেয়ারম্যান এবং টিআরটিসি চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছিলেন বলাই গোস্বামী।

দীর্ঘদিন বামুটিয়া বিধানসভার রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। উনার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে। উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...