হাঁটুর চোটে বিগ ব্যাশ লিগ থেকে ছিটকে গেলেন আর. অ্যাশউইন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- চেন্নাইয়ে প্র্যাকটিস চলাকালীন হাঁটুর চোটে আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার রবিচন্দ্রন অ্যাশউইন। এর ফলে আসন্ন বিগ ব্যাশ লিগে (BBL) খেলা হচ্ছে না তাঁর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর জানান অ্যাশউইন।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন, যার কারণে তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এ বছর ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে প্রথমবার মাঠে নামার কথা ছিল তাঁর।

গত বছর ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অ্যাশউইন, এবং চলতি বছরের আগস্টে আইপিএল থেকেও অবসর ঘোষণা করেন। তাই তাঁর বিগ ব্যাশ অভিষেককে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে।

অ্যাশউইন লেখেন, “আমি সত্যিই উত্তেজিত ছিলাম এই দলে যোগ দিতে এবং অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে খেলতে। কিন্তু এখন সময় রিহ্যাব ও পুনর্বাসনের। প্রথম দিন থেকেই ক্লাবের কোচ, স্টাফ, খেলোয়াড় ও ভক্তদের উষ্ণতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “পুরো মৌসুমে আমি আমাদের নারী ও পুরুষ দলের জন্য সমর্থন জানাব। যদি রিহ্যাব ও চিকিৎসকের অনুমতি মেলে, তবে মৌসুমের শেষ দিকে মাঠে গিয়ে সবার সঙ্গে দেখা করতে চাই। কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে সেটাই আমার ইচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...