স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার স্বামী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার স্বামী। মঙ্গলবার সকালে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকার বলবীর সিং পারিবারিক কোন এক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী কবিতা রিয়াংকে সিপাহীজলা জেলার কলমচৌড়া থানা এলাকার কোন এক জঙ্গলে নিয়ে যায়।

অভিযোগ স্ত্রীকে হত্যার জন্য পিস্তল দিয়ে গুলি করে। কিন্তু সেই গুলি ভাগ্যক্রমে বধূর পায়ে লাগে। এতে গুরুতর ভাবে আহত হয় মহিলা। বর্তমানে বধূ গুরুতর আহত অবস্থায় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ব্যাপারে কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী বলবীর সিং এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে,।

যদিও অভিযুক্ত বলবীর সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্ত বলবীর সিং-কে গ্রেফতারের জন্য আমতলী থানার পুলিশকে মেসেজ পাঠায়। আমতলী থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা হাঁপানিয়া কার্তিক চৌমুহনী এলাকায় উৎপেতে বসে থাকে।

সেখানে বলবীর সিং আসতেই পুলিশ তাকে তৎপরতার সাথে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পিস্তল সহ একটি তাজা বুলেট। অভিযুক্তকে কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...