স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রেলি 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ বছর পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাঠরত জনজাতি পড়ুয়াদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। ৪০০ টাকা থেকে বাড়িয়ে তা ১০০ হাজার টাকা করেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা ঘোষণা করে। এতে খুশি জনজাতি ছাত্র-ছাত্রীরা। রবিবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে এক রেলি করা হয়।

রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই রেলি শুরু হয়। অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে রেলি করা হয়। রেলিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সংগঠনের সভানেত্রী তপতী কলই জানান দীর্ঘ বছর ধরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জনজাতি ছাত্র-ছাত্রীরা মাত্র ৪০০ টাকা করে স্টাইপেন্ড পেত। সম্প্রতি রাজ্য সরকার এই স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করেছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এদিনের রেলি। এদিনের রেলিতে প্রচুর ছেলে- মেয়ে অংশ নেয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মোদি-ট্রাম্প ফোনালাপ: ইলন মাস্ক যুক্ত থাকার খবর খারিজ বিদেশ মন্ত্রকের

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন...

আগরতলায় নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, সিল পেট্রোল পাম্প

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের গণরাজ...

টিটিএএডিসি ভোটের আগে হিংসার ছায়া, বিজেপি-তিপ্রা মথা সংঘাতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি নির্বাচনের আগে...

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...