সোনামুড়ায় বাংলাদেশি বন্দির আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- দুই বছর আগে মেলাঘর তেলকাজলা এলাকা থেকে আটক হওয়া বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া (৩৮) আজ আদালতে হাজিরার পথে আত্মহত্যার চেষ্টা চালান। পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া মহকুমা জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির ভেতরেই তিনি হঠাৎ একটি টিনের টুকরো ভেঙে নিজের গলায় আঘাত করেন।

ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত কামরুল মিয়াকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের শয্যায় শুয়ে কামরুল মিয়া জানান, বাংলাদেশে ফেরত পাঠানো হবে—এই আশঙ্কাতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ছোটবেলা থেকেই তিনি ভারতে বসবাস করছেন এবং তার স্ত্রী-সন্তানও এখানেই রয়েছে।ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...