সুপ্রিতা ভৌমিকের চিকিৎসায় বড় সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব দেব

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বাসিন্দা শ্রী প্লাবন ভৌমিকের কন্যা সুপ্রিতা ভৌমিক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে দক্ষিণ ভারতের ভেলোরে অবস্থিত একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান ত্রিপুরা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেবের কাছে উন্নত চিকিৎসা সহায়তার আবেদন জানান।

পরিবারটির আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ বিপ্লব দেব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আন্তরিক উদ্যোগে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PM National Relief Fund) থেকে সুপ্রিতা ভৌমিকের চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়।

এই আর্থিক সহায়তা অনুমোদনের জন্য সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের মানবিক সহানুভূতি ও দ্রুত সিদ্ধান্তের ফলে অসহায় পরিবারটি কিছুটা হলেও আর্থিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সাংসদ বিপ্লব দেবের দায়িত্ববোধ ও সক্রিয় সহায়তায় প্লাবন ভৌমিকের পরিবার নতুন করে আশার আলো দেখছে বলে পরিবারটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...