সিপিআইএম সদর মহাকুমা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদান বর্তমানে একটি উৎসবে পরিণত হয়েছে। প্রায়ই দেখা যায় মানুষ এখন নিজেদের খুশির উৎসব যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকীতে দানের কর্মসূচি হিসাবে রক্তদানের আয়োজন করে থাকে। কেননা বলা হয় যে যেকোন খুশির কাজ দানের মাধ্যমে শুরু করা উচিত আর রক্ত দানের চাইতে মহৎ দান আর কিছুই নেই।

সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ২৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপি আই এম সদর মহাকুমা কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পুলিটব্যুরুর সদস্য মানিক সরকার , সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীসহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সংবাদ মাধ্যমের সামনে সিপিআইএম পুলিটব্যুরুর সদস্য মানিক সরকার বলেন রাজ্য সম্মেলন হল রাজনৈতিক সাংগঠনিক উৎসব এই উৎসবে আলোচনার মূল বিষয়বস্তু থাকবে আগামীদিনে মানুষের জন্য কি কি ভালো করা যায় সেই বিষয়ের উপর , এই সামগ্রিক ভালোর চিন্তার মধ্যে রক্তদান হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

কেননা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে রক্তদানের কর্মসূচিতে রক্তদাতার সংখ্যা বাড়ছে যার ফলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে পরিবেশের মধ্যে পরিবর্তন আসছে যা উৎসাহ ব্যাঞ্জক। পাশাপাশি এই সম্মেলনের মধ্যে দিয়ে ত্রিপুরার গণতান্ত্রীক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সঠিক পথের দিশা বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...