সিএনজি ও পিএনজি-র বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সরব হলো এস ইউ সি আই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএনজি ও পিএনজি-র বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাল এস ইউ সি আই। শুক্রবার দলের তরফে বিক্ষোভ দেখানো হয় রাজধানীর বটতলায়। সম্প্রতি টিএনজিসিএল সিএনজি ও পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। অপরদিকে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশনও দুই মাস আগে বিদ্যুৎ-র মাশুল বৃদ্ধি করেছে এবং জনস্বার্থ বিরোধী প্রি-পেইড স্মার্ট মিটার বসাচ্ছে বলে অভিযোগ।

এভাবে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রোজগারহীনতা সহ মহুমুখী সমস্যা সাধারণ জনগণকে কোনঠাসা করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই শুক্রবার এস ইউ সি আই-র উদ্যোগে রাজধানীর বটতলা এলাকায় এক বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুব্রত চক্রবর্তী। তিনি জানান রোজগারহীনতা, মূল্যবৃদ্ধিতে মানুষ যখন দিশেহারা, তখন বিদ্যুৎ ও পাইপ লাইন গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

সি এন জি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সিএনজি চালিত যান বাহনের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনকি বেকারিতে উৎপাদিত সামগ্রীর দামও বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকার এসব বিষয়ে কর্ণপাত করছে না বলে অভিযোগ। মূল্যবৃদ্ধি রোধে কোন সদর্থক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন। এদিন সভা থেকে এক প্রতিনিধি দল খেজুরবাগানস্থিত টিএনজিসি এল-র অফিসে গিয়ে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়। তুলে দেওয়া হয় দাবি সনদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...