সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে রাতে আক্রমন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে শান্তিপাড়ায় যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে রাতে আক্রমন। শাহজাহান হোসেনের বৃদ্ধ মা বাবাকে মারধর এবং পিস্তল উচিয়ে শাহজাহানকে প্রাণে মারতে চেয়েছিলো বলে অভিযোগ। ঘরের আসবাপত্র চুরমার, অভিযোগ তার স্ত্রীকে শ্রীলতাহানির চেষ্টা। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকদের বাড়ির ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী এই হামলা চালায় বলে জানান আক্রান্ত যুব কংগ্রেস নেতা শাহজাহান হোসেন ও তার পরিবার। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শহরের শান্তিপাড়া মসজিদ পট্টি রোড এলাকায়। যুব কংগ্রেস নেতা শাহজাহান হোসেন জানান আক্রমন কারীরা সবাই বিজেপির লোক। তিনি অনেককে চিনতে পড়েছেন। কয়জনের নাম ধামও তুলে ধরেন। তার বাড়িতে এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন।

খবর পেয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন,আশীষ সাহা এবং যুব কংগ্রেস সভাপতি শাহাজানের বাড়িতে ছুটে গেলে তারাও বিপাকে পড়েন, তাদেরকে ঘেরাও বিজেপি কর্মীরা স্লোগান তুলে। ঘটনাস্থলে যুবমোর্চার কর্মীদের রোষানলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের। পুলিশি পাহারায় কোনোমতে সেখান থেকে চলে আসেন সুদীপ আশীষরা। তবে অনেকটা বেগ পেতে হয়। এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, মুখমন্ত্রীর এলাকায় কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতকারীরা।

তাতেই স্পষ্ট গোটা রাজ্যে অরাজকতা চলছে। উল্লেখ্য সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস যুব নেতা শাহজান ইসলাম। এমনকি, তাঁদের বিরুদ্ধে ব্যক্তিহগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেন। তার পরই এই ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...