সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সোচ্চার এলাকাবাসী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণে সোচ্চার মধ্যে ডুকলি এলাকার জনগণ। অভিযোগ প্রতিবেশী যুবকের দ্বারা ধর্ষণের শিকার সাত বছরের এক শিশু কন্যা। এক সপ্তাহ পূর্বে এই ব্যাপারে এডি নগর থানায় অভিযোগ করা হলেও নীরব পুলিশ। শুক্রবার এলাকার লোকজন একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে উঠেন। সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগের এক সপ্তাহ পরও হেলদোল নেই পুলিশের। ঘটনা ডুকলি এলাকায়।

গত ১৭ মে প্রতিবেশী যুবকের দ্বারা সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা জানিয়ে এডি নগর থানায় অভিযোগ করা হলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি এখনও জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। তাই শুক্রবার এলাকার লোকজন একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে উঠে। তাদের বক্তব্য অভিযুক্তকে লুকিয়ে রাখা হয়েছে। তার সামাজিক অধঃপতনের নজির বিহীন ঘটনায় পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পুলিশ যেখানে নীরব ভূমিকায় রয়েছে তাই এলাকার লোকজন ধর্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। এর আগেও অভিযুক্ত প্রসেনজিত পাল একটি অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িত ছিলো বলে জানান এলাকার লোকজন। এদিকে অভিযুক্তের বাবা ও মা জানান তাদের ছেলে নির্দোষ। ছেলেকে ফাঁসানো হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে ছেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তাই সে পালিয়ে বেড়াচ্ছে। এই ঘটনার সঠিক তদন্তের জন্য আইজীবীর সঙ্গে তারা কথা বলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...