সাংবাদিকদের উপর আক্রমনের প্রতিবাদে ডিজি ইন্টেলিজেন্সের সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংগঠনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী দিনে সাংবাদিকদের উপর কোন আক্রমণের ঘটনা ঘটলে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে সাংবাদিকরা। সোমবার পুলিস সদরে ডেপুটেশন দিতে গিয়ে এই বার্তা দিয়ে রাখলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। রবিবার রাজধানীতে মাঝরাতে সাংবাদিক, চিত্র সাংবাদিক আক্রমণের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার তিনজন।

ঘটনায় সব অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ডিজি ইন্টেলিজেন্সের সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংগঠনের। রবিবার মাঝরাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটে খোদ রাজধানীতে। ঘটনাটি ঘটে মাঝরাতে মঠ চৌমুহনী এলাকায়। রাত প্রায় আনুমানিক ১টা ১৫ মিনিট নাগাদ মঠ চৌমহনী এলাকায় কিছু দুষ্কৃতির হাতে আক্রান্ত হয় কর্তব্যরত ৪-৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক।

অভিযোগ রাতে সাংবাদিকরা পেশা দায়িত্ব পালন করতে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি থেকে দুজন ব্যক্তি আচমকায় নেমে মারধর করে প্রসেনজিৎ ভট্টাচার্য নামে এক সাংবাদিককে। তাকে বাঁচাতে গেলে আরো অন্য সাংবাদিকদের উপর আক্রমণ করে দুষ্কৃতকারীরা। সাংবাদিকরা একজন আক্রমণকারীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। ঘটনা জানতে পেরে সাথে সাথে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

একজন দুষ্কৃতকারীকে থানায় নিয়ে যায়। অভিযোগ অভিযুক্তরা শাসক দলের লোক বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরব হন। তারা বিকেলে পুলিশ সদরে ডি জি ইন্টেলিজেন্স অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ঠ বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, শানিত দেবরায়, নিউজ টুডের সম্পাদক সৌরজিত পাল, নিউজ ভ্যানগার্ড এর সম্পাদক সেবক ভট্টাচাৰ্য, প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় চৌধুরী, সহ অন্যরা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...