সমাজ সংস্কারক হিসাবে হিজম ইরাবত সিংহের  বিশেষ অবদান রয়েছে : সুখময়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা সংগ্রামী তথা মনিপুরী সমাজের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিজম ইরাবত সিংহের জন্মদিন ৩০ শে সেপ্টেম্বর। এবছর তার ১২৭ তম জন্মবার্ষিকী। তাই বিগত দিনের মতোই এবারও হিজম ইরাবত সিংহের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় রাজ্যে। শনিবার কেন্দ্রীয়ভাবে তার জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা ধলেশ্বর স্থিত কল্যাণী এলাকায়। সেখানে মনিপুরী সাহিত্য পরিষদ ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইরাবত সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহাসহ মণিপুরী সাহিত্য পরিষদের কর্মকর্তারা। একই জায়গায় পৃথকভাবে হিজম ইরাবত সিংহের জন্মবার্ষিকী এদিন উদযাপন করলো সিপিআই রাজ্য পরিষদও। দুপুরে মনিপুরী সাহিত্য পরিষদ ইরাবত সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। এই অনুষ্ঠানে রাজ্যের মনিপুরী সম্প্রদায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। সকালে আয়োজিত অনুষ্ঠানে ইরাবত সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্পোরেটর সুখময় সাহা বলেন, তিনি চেয়েছিলেন গণতন্ত্রকে আরো সুপ্রসারিত করতে এবং রাজ শাসন থেকে মুক্তি। সমাজ সংস্কারক হিসাবে ও তার বিশেষ অবদান রয়েছে। তাই নব প্রজন্ম তার সম্পর্কে জানা উচিত।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...