সংসদে হাতাহাতি কাণ্ডে এবার রাহুলের বিরুদ্ধে বিজেপির থানায় মামলা 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার সংসদের প্রবেশপথে এনডিএ এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদরা। অনুরাগ ঠাকুর ও বংশুরি স্বরাজ সহ বেশ কয়েকজন বিজেপি সংসদ সদস্য এই অভিযোগটি সংসদ স্ট্রিট থানায় জমা দেন।

অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল।

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, ‘রাহুল গান্ধী আজ দুই বিজেপি সাংসদকে ঠেলে ফেলে দিয়েছেন যারা এখন হাসপাতালে ভরতি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সমগ্র কংগ্রেসের। সংসদ কোনও কুস্তির আখড়া নয়।

অপরদিকে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। লাঠিসেটা হাতে করে সংসদে এসেছিলেন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, কটূক্তি করা হয়। রাহুল গান্ধীর নিজের দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...