শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনে আগুন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আচমকা রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে বের হচ্ছে ধোঁয়া। আর এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা শনিবার বিকেলে শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনে । জানা গেছে শর্ট সার্কিট থেকে ঘটেছে ঘটনাটি। বিষয়টি নজরে আসে যোগেন্দ্রনগর রেল স্টেশনে।

প্রতিদিনের মতো এদিনও শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী ট্রেনটি। ধোঁয়া বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। জানা গেছে এসি কামরায় বৈদ্যুতিক বাক্সে সমস্যা হয়েছে। যদিও তেমন কোন ক্ষতি হয়নি। পরে রেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে আগরতলা রেল স্টেশনে যাত্রীদের নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...