শান্তিনিকেতন এবং ত্রিপুরা মেডিকেল কলেজে এনএমসি-র গাইডলাইন নিয়ে দূর্বলতা রয়েছে : সন্দীপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৃহস্পতিবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউর পক্ষ থেকে এর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব এবং টি এস ইউর রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সামনে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছাত্র ছাত্রীদের কাছ থেকে এনএমসি- র গাইডলাইন মেনে নির্ধারিত ফি আদায়ের লক্ষ্যে সমস্ত রাজ্য সরকার একটি কমিটি গঠন করে যারা বেসরকারি সমস্ত মেডিকেল কলেজের ফি নির্ধারণ করে।

সে মোতাবেক রাজ্য সরকারের নিকট ওই কমিটির রিপোর্ট পেশ করার আবেদন জানান।পাশাপাশি শান্তিনিকেতন এবং ত্রিপুরা মেডিকেল কলেজে এনএমসি-র গাইডলাইন নিয়ে দূর্বলতা রয়েছে। তাছাড়া ত্রিপুরার বেসরকারি স্কুল, কলেজগুলোতে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে।

এভাবে ফি বাড়ালে বেশীরভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সংগঠনের পক্ষ থেকে ফি আদায়ে নিয়ন্ত্রণ কমিটি গঠন করার দাবি জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...