শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানিয়ে পালন করা হলো পুলিশ স্মৃতি দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানো হল। সোমবার রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি মাঠে পালন করা হয় পুলিশ স্মৃতি দিবস। পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন অনুষ্ঠানের শুরুতে স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্যরা। ১৯৬০ সালের ২১ অক্টোবর থেকে পুলিশ স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এদিন পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল আরক্ষা কর্মীরা শহিদ হয়েছে তাদের পরিবার পরিজনদের সমবেদনা জানান।

অপরদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান যে সকল আরক্ষা কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছে তাদেরকে এদিনে শ্রদ্ধাজানানো হয়। তাদেরকে স্মরণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ৩৫ হাজার আরক্ষা কর্মী দেশের জন্য শহিদ হয়েছে। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন শহিদ আরক্ষা কর্মীর পরিবারকে সম্মান জানানো হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...