লাইট হাউস যেমন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তেমনি একতা মলও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একতা মল নির্মাণ কাজ শেষ করার সময়সীমা ২৭ মাস। ২৭ মাসের আগে নির্মাণ কাজ শেষ করার আহ্বান সংস্থার কাছে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।  নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকার বিধায়িকাকে নির্মাণ কাজের দিকে নজর রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার আমতলীর সংলগ্ন জুটমিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের ভূমি পূজা হয়।

সেখানেই মুখ্যমন্ত্রী একথা বললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের একটি প্রকল্প একতা মল। রাজ্যেও নির্মাণ করা হবে পিএম একথা মল। বৃহস্পতিবার জুটমিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এছাড়াও ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানি সরকার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লাইট হাউস যেমন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তেমনি একতা মলও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। লাইট হাউস নির্মাণের কাজ প্রায় শেষ। কোন কাজ শুরু করলে হবে না। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে। একতা মলে ৪৫ টি স্টল থাকবে। তার মধ্যে ৩৬ টি বাণিজ্যিক স্টল। ৮ জেলার জন্য ৮ টি স্টল থাকবে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...