রেগা শ্রমিকের মজুরি প্রদানসহ ৭দফা দাবিতে রাজপথে নামলো অসংগঠিত শ্রমিক কংগ্রেস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭ দফা দাবিতে রাজপথে নামলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কংগ্রেস। আগরতলায় বিরাট মিছিলের পর গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দেয় এরা। অধিকাংশ দাবিই হচ্ছে রেগা সম্পর্কিত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মূলত রেগা শ্রমিকদের নিয়েই মাঠে নামে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে সংগঠন মজবুত করতে বেশ তৎপর হয়ে উঠেছে কংগ্রেস।

তাই বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থে। এদিকে শাসকদল শ্রমিকদের জন্যে দেওয়া কোনো প্রতিশ্রুতি পুরান করছে না বলেও অভিযোগ। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সাত দফা দাবিতে শুক্রবার আগরতলায় বিরাট মিছিল করে শ্রমিক কংগ্রেস।

তারা আগরতলায় মিছিলের পর মহাকরণে গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয়। রাজ্য স্তরের কোনো নেতৃত্বকে ছাড়াই এদিন মিছিল করেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কার্যকর্তারা। তাতেও বেশ সাড়া পরিলক্ষিত হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে রেগা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও বছরে ২০০ দিন কাজের ব্যবস্থা করা, রেগার কাজের ৭দিনের মধ্যে মজুরি প্রদান, কাঁটাতারের বেড়ার ওই পারের লোকরদের রেগার কাজ দেওয়া সহ আরো কিছু দাবি উথ্যাপন করা হয়।

রাজ্যের একটি বড় অংশের মানুষ হচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক। তাই তাদের নিয়ে তাদের স্বার্থে আন্দোলনে নামে কংগ্রেস। ইদানিং কংগ্রেস দলের শাখা সংগঠনগুলিতে বিভিন্ন কর্মসূচি ঘিরে ভালোই তৎপরতা দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের অভিমত সামনের নির্বাচনগুলির কথা ভেবেই প্রদেশ কংগ্রেস ও এর শাখা সংগঠনগুলি তৎপরতা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...