রেগা কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন TREOA

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেগা কর্মচারীদের জন্য সম্প্রতি রাজ্য সরকার ৫ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। এতে খুশি রেগা কর্মচারীরা। রবিবার অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের (TREOA)তরফে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অসীম মজুমদার,সহ-সভাপতি রণজিৎ দেববর্মা,সহ-সভাপতি নৃপেন্দ্র সরকার,সভাপতি সহ অন্যরা।

সংগঠনের তরফে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয় বর্তমান এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি করায়। সম্পাদক জানান বেতন বৃদ্ধির পরে রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ জানানো হয়েছে সরকারকে। বর্তমানে রেগা কর্মচারী রয়েছে ২৩৭৮ জন সারা রাজ্যে। তারা আশাব্যক্ত করেন আগামী দিনে রাজ্য সরকার রেগা কর্মচারীদের মূল দাবি নিয়মিতকরণ তা পূর্ণ করে তাদের জন্য সুন্দর দিন উপহার দেবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...