রাজ্যে ধান চাষ করার লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৪৮ হাজার হেক্টর এলাকায় : কৃষিমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আমন মরসুমে সারা রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার হেক্টর এলাকায় আমন ধান চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পুরণের উদ্দেশ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ নামে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এজন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৬৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয় হবে। আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানান। তিনি জানান, এবছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় আউস ধানের ফলন আশানুরূপ হয়নি। তাই আমন ধানের ফলন বাড়ানোর উপর বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণত প্রতি হেক্টরে ৩ হাজার ২০০ কেজি আমন ধান ফলন হয়, কিন্তু এবছর প্রতি হেক্টরে অতিরিক্ত ৫০০ কেজি আমন ধান ফলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উদ্দেশা পুরণের জন্য কৃষকদের তিনি ৫টি প্রাথমিক নীতি মেনে চলার জন্য গুরুত্বারোপ করেন।
তিনি জানান, এই বিশেষ কর্মসূচি রূপায়নে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকারের সার যথা- ইউরিয়া, এস এস পি, এম ও পি, জৈব সার ইত্যাদিও দেওয়া হবে। তিনি আরও জানান, এই কর্মসূচি রূপায়নে ইতিমধ্যেই সারা রাজ্যের বিভিন্ন স্থানে ফার্মার্স ফিল্ড স্কুল কৃষি দপ্তরের উদ্যোগে করা হয়েছে এবং এতে প্রায় ১ লক্ষ ১০ হাজার কৃষক যোগদান করেছেন। এই প্রক্রিয়া এখনো চলছে।
কৃষিমন্ত্রী আরও জানান, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষিজাত ফসলের উৎপাদন বাড়ানোর উপর অধিক গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ৩২৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এবছর ন্যূনতম সহায়ক মূল্যে মোট ৩৫ হাজার মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১ হাজার ১৭৭ জন কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৩১ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। কৃষিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আরও বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির তথ্য তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...