চাষে রাসায়নিক ব্যবহার কমাতে উদ্যোগ কেন্দ্রের । কৃষিপণ্য পরিবহণের জন্য দেওয়া হবে এসি কোচ

Date:

কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার এখন বড় সমস্যা। এনিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকেই। একথা মাথায় রেখে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করল কেন্দ্র।
কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে রাশ টানতে জৈব ও রাসায়নিক সারে সমতা বজায় রাখার চেষ্টা করা হবে। এতে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার কমবে। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণের দিকেও জোর দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অনলাইনে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে পরিবহণের জন্য চালু হবে কিষাণ উড়ান। উত্তর-পূর্ব ভারতে কৃষকদের সুবিধার জন্য কিষাণ রেল। এই প্রকল্পে কৃষিপণ্য রফতানির জন্য এসি রেল কোচ চালানো হবে।
গ্রামের উন্নতির জন্য ২লাখ ৮৩ কোটি বরাদ্দ করা হচ্ছে। কৃষিপণ্য মজুত করতে আরও হিমঘর তৈরি করা হবে। জেলা ও তালুক স্তরে পিপিপি মডেলে তৈরি করা হবে ওইসব হিমঘর। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ১৬ দফা অ্যাকশন প্ল্যান চালু করছে কেন্দ্র। কৃষি ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের ক্ষেত্রে জোর দেবে সরকার। দেশের ২০ লাখ কৃষকদের সৌরশাক্তি চালিত পাম্প দেওয়া হবে।সরকারের দাবি ২০২২ এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...