ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাসিনার উপহার ৫০০কেজি আম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সুস্বাদু আম ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার জন্য পাঠিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের গাড়িটি আসে আগরতলায়। স্থল বন্দরে আমগুলি গ্রহণ করেছে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক ডাক্তার মানিক সাহার জন্য সেদেশের সুস্বাদু ৫০০ কেজি আম পাঠিয়েছে বলে জানিয়েছেন সহকারি হাইকমিশনার। এদিনই সহকারি হাইকমিশনারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে আমগুলি উপহারস্বরূপ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ভারত বাংলাদেশের সৌভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনেই এই উপহার। বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের একটা আত্মার সম্পর্ক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...