বটতলা মহাশ্মশানে বসানো হল মরদেহ সংস্কারের বৈদ্যুতিক চুল্লি, শুধুমাত্র রয়েছে উদ্বোধনের অপেক্ষা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যকে ঢেলে সাজানোর পাশাপাশি রাজ্যকে দূষণ মুক্ত রাখতে রাজ্যের প্রতিটি শ্মশানে মরদেহ সংস্কারের জন্য বৈদ্যুতিক চুল্লি বসানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী , তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সন্মান জানিয়ে আগরতলা পুর নিগমের উদ্যোগে রাজধানী আগরতলা বটতলা শ্মশানঘাটে ৫০ লক্ষ্য ৪০ হাজার টাকা ব্যায়ে বসানো হল মরদেহ সংস্কারের বৈদ্যুতিক চুল্লি। আগামীকাল বুধবার এই বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের নগরউন্নয়ন মন্ত্রী সান্তনা চাকমা, জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার সাংবাদিকদের মুখুমুখি হয়ে মেয়র দীপক মজুমদার আরও বলেন এর থেকে কোন প্রকার গন্ধ বের হবেনা , যার ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে এবং রাজ্যে যেহেতু গ্যাসের অভাব নেই ও এই সরকার আসার পরেই বিদ্যুতের ঘাটতি পূরণ হল , সুতরাং রাজ্যে এখন গ্যাস ও বিদ্যুৎ পর্যাপ্ত পরিমানে রয়েছে, সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের অন্যান্য প্রান্তের স্মশানগুলিতেও গ্যাস এবং বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার ও পুর নিগম বলে অভিমত ব্যাক্ত করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...