শিক্ষা এবং কাজের অধিকার আক্রান্ত – ডি ওয়াই এফ এই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এর বাইক রেলি,অনুষ্ঠিত শুক্রবার আগরতলা শহরে। রেলিটি সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে সদর শহর জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে পুনরায় সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই দিন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চার বছর ধরে আমাদের রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একদিকে রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে শিক্ষা এবং কাজের অধিকার আক্রান্ত। গণতন্ত্র নেই এই প্রেক্ষাপটে আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রুটি রুজির লড়াইকে বেগবান করতে ডি ওয়াই এফ আই, এস এফ আই, টি ওয়াই এফ, টি এস ইউ উদ্যোগে বাইক রেলী। এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এই লড়াই বাঁচার লড়াই এবং আগামী দিন কাজ ও শিক্ষার দাবিকে তীব্র করার লড়াই বলে জানান তিনি। .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...