ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বরন করে নিচ্ছে সুদীপ রায় বর্মণ এবং আশিস কুমার সাহাকে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজধানী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভাপতি মানিক দেব, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি লক্ষী নাগসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভাপতি মানিক দেব বলেন সদ্য বিজপি দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা। তাদেরকে আগামী 12 জানুয়ারি প্রদেশ কংগ্রেসে বরণ করে নেওয়া হবে বলে জানান মানিক দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, এবং প্রদেশ কংগ্রেসের রাজ্যের ভারপ্রাপ্ত প্রভারী অজয় কুমারজী বলে জানান। তাছাড়া এদিন তিনি আরও বলেন দিল্লিতে তাদের সাথে থাকা অন্যান্য নেতৃত্বরাও যোগদানের জন্য এগিয়ে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা যোগদানের ইচ্ছা প্রকাশ করছেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হচ্ছে বলে জানান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...