JRBT পরীক্ষার ৬ মাস পরেও ফলাফল কেন দেওয়া হচ্ছে না? প্রশ্ন রাখলেন নবারূন দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলার ছাএযুব ভবনে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টি ওয়াই এফ এর রাজ্য সভাপতি অমলেন্দু দেববর্মা, ডি ওয়াই এফ আই এর সাধারন সম্পাদক নবারুণ দেব। সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ আই এর সাধারন সম্পাদক নবারুণ দেব বলেন দেশের সরকার যুবকদের উপর ভয়াবহ অবস্থা নামিয়ে আনছে। জে আর বি টি পরীক্ষা হয়েছে গত ৬ মাস অতিক্রান্ত হবার পর ও এখনো ফল প্রকাশ করা হয়নি। জে আর বি টির পরীক্ষা অতিদ্রুত ফল প্রকাশ করা এবং তাদেরকে চাকুরী দিতে হবে বলে দাবি রাখেন। তার পাশাপাশি টি এস আর নিয়োগ নিয়ে বড়সড় কেলেংকারী হয়েছে। টি এস আর নিয়োগে আর্থিক দূর্নীতি স্বজন পোষন ছিলো সেটার তদন্ত করতে হবে। পুলিশ নিয়োগে ৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানান। কিন্তুু হঠাৎ করে রাজ্য সরকার থেকে বিজ্জপ্তি জারি করা হয় কোভিড এর জন্য নিয়োগ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, রাজ্যের বি জে পি সরকার জনগনকে প্রতিশ্রুতি দিয়ে তা রাখছেন না এবং আগরতলার জি বি পি হাসপাতালে পযাপ্ত পরিমানে চিকিৎসক, সেবিকা, নিয়োগের দাবি রাখেন সাংবাদিক সম্মেলনে। রাজ্য সরকার জি আর এস নতুন নিয়োগ করতে হবে এবং যারা কাজ করছেন তারা প্রত্যেক পঞ্চায়েতে নিয়োগ করতে হবে তার পাশাপাশি ১০৩২৩ চাকুরী, তাদের সাথে যেই প্রতিশ্রতি দিয়েছিলো তা পূরন করতে হবে তার সাথে সাথে অউট সোসিং এ চাকুরী বন্ধ করতে হবে। রাজ্য সরকার যে ভিষন ডকুমেন্ট এ চাকুরী দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পুরোপুরিই ব্যর্থ। রাজ্য নেশার কবলে পরে আছে যেভাবে নেশার রমরমা বাড়ছে সরকারি বেসরকারি ভাবে বাড়ছে তাতে করে যুবকদের কে ভয়ংকর দিকে চলে যাচ্ছে তাই ১১ ফেব্রয়ারী থেকে মাঠে নামছেন বলে সাংবাদিক সম্মেলনে জানা ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...