CHEER FOR INDIA ওয়েব পোর্টালের সাথে সমস্ত যুবসমাজকে যুক্ত হওয়ার আহ্বান রাখেন রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি অরুণভ নন্দী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি অরুনভ নন্দী। এদিন তিনি সর্বপ্রথম ইতিমধ্যে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে ভারত থেকে 127 জন খেলোয়ার সেখানে অংশগ্রহণ করছেন তার জন্য তিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান, কেননা উনি দেশের খেলোয়াড়দের এই মহামারীর পরিস্থিতিতেও নিজেদেরকে তৈরি করার জন্য যে সুযোগ বানিয়ে দিয়েছেন তার জন্যই আজ 127 জন ভারতীয় খেলোয়াড় সেখানে অংশ নিয়েছে বলে জানান। তাছাড়া এদিন তিনি এই সাংবাদিক বৈঠকে মূল উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে জানান দেশের প্রধানমন্ত্রী টোকিওতে অলিম্পিকে অংশ নেওয়া 127 জন ভারতীয় খেলোয়াড়দের আরো উৎসাহিত করার জন্য CHEER FOR INDIA নামক একটি হ্যাশট্যাগের উদ্বোধন করেছেন এবং এটাকে সারাদেশে প্রমোট করার জন্য বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সুরিয়া এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে cheerforindian.bjym.org নামক একটি ওয়েব পোর্টাল এর উদ্বোধন করেন যার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে CHEER FOR INDIAকে প্রমোট করা সম্ভবপর হয়ে উঠবে এবং এই দায়িত্বটি ভারতীয় জনতা যুব মোর্চা নিজ কাঁধে তুলে নিয়েছেন বলে জানানোর পাশাপাশি এই ওয়েব পোর্টালটির মধ্য দিয়ে অলিম্পিকে হতে যাওয়া ষোলটি খেলার আসরে আনন্দ নেওয়া যাবে তেমনি খেলোয়াড়দের উৎসাহিত করা যাবে বলে মন্তব্য করেন এবং এই ওয়েব পোর্টালটিতে রাজনৈতিক রং থাকলেও দেশের সর্বস্তরের যুবক যুবতীদের এই ওয়েব পোর্টালটি সাথে যুক্ত হবার আহ্বান রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...