রাজ্যে হাজির শীতবস্ত্র নিয়ে ভুটানিরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে হাজির শীতবস্ত্র নিয়ে ভুটানিরা। প্রতিবছর শীতের মরশুমে রাজ্যে শীতবস্ত্র বিক্রি করতে সুদূর ভূটান থেকে আসেন মহিলা- পুরুষ ব্যবসায়ীরা। শীত জাঁকিয়ে পড়ার আগেই রাজ্যে সুদুর ভূটান থেকে শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির হন ভূটানিরা। শহরের একটি নির্দিষ্ট স্থানে বসে চলে তাদের শীতবস্ত্র বিক্রি। বিভিন্ন দামে তাদের এই শীত বস্ত্র বিক্রি হয়ে থাকে।

সুদীর্ঘ বছর ধরে ভুটানের লোকেরা ওরিয়েন্ট চৌমুহনীতে শকুন্তলা মার্কেটের কাছে তাদের স্টল স্থাপন করে ব্যবসা করতেন। বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে শহরের চিত্র বদলেছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে নতুন নতুন মার্কেট। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে শহর আগরতলাকে।

আর তাই এবছরও শীত জাঁকিয়ে পড়ার বহু আগেই রাজ্যে এসে গেছে ভূটানীরা। শহরের বটতলা এলাকায় পুরাতন টিআরটিসি-তে দোকান খুলে বসবেন তারা। এখন চলছে স্টল তৈরির কাজ।এক মহিলা ব্যবসায়ী জানান ২৫ অক্টোবর থেকে তারা দোকান চালু করবেন। ২০ দিন আগে এসেছেন তারা। তারপর প্রশাসন থেকে দোকান খোলার অনুমতি নিয়েছেন। বর্তমানে দোকান নির্মাণের কাজ চলছে। তাদের দোকানে সকল ধরনের শীত বস্ত্র থাকবে। ছোট থেকে বড় সকলের শীত বস্ত্র পাওয়া যায় তাদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...