রাজ্যে প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স। এই কনফারেন্সে নিউরো সার্জন, নিউরোলজিস্ট, নিউরো অ্যানাস্থেসিস্ট, নিউরো প্যাথলজিস্টরা দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর এই তিন দিন অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ শিশির দাস। তিনি আরও জানান এই কনফারেন্সে প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে এবং ইতিমধ্যে কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিরা রাজ্যে আসতে শুরু হয়ে গেছে। বিদেশ থেকেও নিউরো সার্জনরা এই কনফারেন্সে অংশগ্রহণ করবে। তাছাড়া মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কনফারেন্সের উদ্বোধন হবে বলে জানান তিনি। তাছাড়া এই কনফারেন্সে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরাও উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ শিশির দাসের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মিলিন্দ দেওয়ানকার ও বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার সিদ্ধা রেড্ডি।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...