রাজ্যেও প্রতিবাদের ঝড়, খুনিদের কঠোর শাস্তির দাবিতে ফের রাজপথ দখল নেয় যুবক-যুবতী-মহিলারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলকাতার আর জি কর কাণ্ডের ঘটনা নিয়ে ত্রিপুরা রাজ্যেও প্রতিবাদের ঝড় বইছে। ঘটনায় খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রবিবার বিকেলে ফের রাজপথ দখল নেয় যুবক-যুবতী-মহিলারা। এদিন বিকেলে রাজধানীর রাজপথে মিছিল থেকে আওয়াজ উঠে এই ন্যাক্কারজনক ঘটনায় যুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির,বর্তমান সময়ে ছোট থেকে বড় সকল মহিলাদের সেলফ ডিফেন্স শেখানো।

যাতে আর কোন মেয়েকে অত্যাচারের শিকার হয়ে প্রাণ দিতে না হয়। এদিনের মিছিলের স্লোগান ছিল ধর্ষণের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান।

আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে স্লোগান মুখরিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন এন জিও, সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ধিক্কার জানানো হয় ধর্ষক ও খুনির বিরুদ্ধে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...