রাজনৈতিক হিংসায় ধ্বংস ড্রাগনের বাগান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় দেড়কানি জায়গার ড্রাগন ফ্রুটস এর গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তিপরা মথা দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ মোহনপুর বিধানসভা কেন্দ্রের কালাছড়া গ্রাম পঞ্চায়েতের দেবাপুর গ্রামের বিজেপি বুথ সভাপতি মনোরঞ্জন দেববর্মার ড্রাগন ফ্রুটস এর বাগানটি রাতের আঁধারে ধ্বংস করে দিয়েছে ওই এলাকারই তিপরা মথা সমর্থিত দুষ্কৃতিকারীরা।একই সঙ্গে জল নিকাশের ব্যবস্থা পাইপ লাইন ভেঙ্গে ধ্বংস করে দিয়েছে। দুষ্কৃতিকারীরা রাজনৈতিক হিংসা চরিতার্থ করার লক্ষ্যেই এই কাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ। খবর পেয়ে বুধবার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কালাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোহনপুর বিধানসভার বিজেপির স্থানীয় নেতৃত্বরা মনোরঞ্জন দেববর্মার বাগান পরিদর্শনে যান। তাদের দাবি অবিলম্বে যাতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...