রাজধানীর মহারাজগঞ্জ বাজারে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সাত সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে নবনির্মিত পার্কের পুকুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

স্থানীয়রা সকালে হাঁটতে গিয়ে পুকুরের জলে দেহটি ভাসতে দেখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ ও মহারাজগঞ্জ ফাঁড়ির কর্মীরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দেহটি কয়েকদিন ধরে পুকুরের জলে ছিল। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।

পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, “দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটি পার্ক নির্মাণের পর থেকেই জনসমাগমের কেন্দ্র হয়ে উঠেছে। এমন জায়গায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...