রাজধানতে হোলি উৎসবের দিনগুলিতে বিধিনিষেধ জারি প্রশাসনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিপূর্ণভাবে দোল/হোলি উৎসব উদযাপনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার ২নং উপধারা অনুযায়ী সমগ্র পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞা আগামী ১৪ মার্চ, ২০২৫ এবং ১৫ মার্চ, ২০২৫ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

 

জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত পুলিশ কর্মী এবং সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি ব্যতীত কোন ব্যক্তি উল্লেখিত সময়ে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য লাঠি জাতীয় অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ৫ জনের বেশি ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবে না। একজন বা দু’জন আরোহী নিয়ে কোন বাইক চালকের ঘোরাফেরা করা কঠোর ভাবে নিষিদ্ধ। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিএনএস ২০২৩-এ ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...