‘রক্তদান জরুরি, সমাজকে বদলানো আরও জরুরি’ : জিতেন্দ্র

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা আঞ্চলিক কমিটির উদ্যোগে রবিবার ছাত্র–যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই)। শিবিরে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীসহ বিভিন্ন গণমান্য ব্যক্তি।

মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী রক্তদানের সমাজিক গুরুত্ব তুলে ধরেন। তবে একই সঙ্গে তিনি বর্তমান সমাজব্যবস্থার নানা অসংগতি নিয়েও মন্তব্য করেন। তাঁর অভিযোগ, সমাজের একাংশ নিজেদের স্বার্থে যুব সমাজকে প্রভাবিত ও প্ররোচিত করছে, যার ফলে নানা অস্থিরতা ও সংঘাতের জন্ম হচ্ছে।

চৌধুরী বলেন, ত্রিপুরায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা বা রাজনৈতিক অশান্তির কারণে রক্তক্ষয়ের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্যের রক্তব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্ত মজুত রাখা অত্যন্ত জরুরি। ডিওয়াইএফআই–এর এই উদ্যোগ রাজ্যের রক্ত সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

স্বেচ্ছাসেবক ও সংগঠনের নেতাদের উদ্যমে রবিবারের রক্তদান শিবির চাঙ্গা হয়ে ওঠে এবং সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচি সফল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...